মিছিলের তরে উচ্চ করে কণ্ঠস্বর মহাসমাবেশের উন্মত্ত মঞ্চের বক্তা আমি, বিজয় তোড়ন দিয়ে শহীদদের শ্রদ্ধাভরে নমি।
ক্ষমতার উচ্চ আসনে বসে সম্পদ লুণ্ঠন খেয়াল খুশিমতো চলনবলন, জনগণের ভোটে বড় দেশপ্রেমিক আমি ভাগ্যাকাশে তাই করি সুখ-ছবি অঙ্কন।
শিক্ষা-সংস্কৃতি, কর্মসংস্থানে বৈষম্যের রয়েছে রেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনগণের দুঃগতি বেড়েছে বেশ, এ কেমন দেশনেতা? এ কেমন শাসন? ব্যক্তি ও পারিবারিক উন্নয়নে মশগুল আবেশ
জনগণের রক্তে কবিতার শব্দে শব্দে কত যে না বলা কথা! কত যে ব্যথা, ফিরে আসো তুমি এই বাংলার বুকে শুধাইবো তোমনে আমার মানের কথা।
দেখেছি অনেক, দেখতে চাই না যে আর এরকম নব্য!!! নব্য!! দেশপ্রেমিক!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।